বৃষ্টির ছুয়াতে কাঁচামরিচের কেজি ২০০
ব্যবসায়ীদের দাবি, দু’দিনের বৃষ্টিতে ক্ষেতের কিছু গাছ পানির নিচে তলিয়ে গেছে। তাই গাছ মরে যাওয়ার ফলে পচে যাচ্ছে অনেক মরিচ। এ জন্য সরবরাহ কমে, প্রভাব পড়েছে দামে।
চলতি বছরে কোনো কোনো এলাকায় মরিচের কেজি দাম বেড়ে ১ হাজার ২০০ টাকা ছুঁয়েছিল। তড়িঘড়ি করে সরকার আমদানির অনুমতি দিলে দাম কিছুটা কমতে থাকে।
গত বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে কাঁচামরিচের কেজি বিক্রি হয়েছিল ৮০ থেকে ১০০ টাকা করে। আর গতকাল শনিবার বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা করে। অবশ্য এর চার দিন আগে মরিচ একেবারে কম দাম ছিল । গত মঙ্গলবার মরিচ কেজি বিক্রি হয়েছিল ৪০ থেকে ৬০ টাকা করে।
কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী নুরুল আলম বলেন, বৃষ্টি হওয়ায় কারণে বাজারে সরবরাহ কম। তাই এ কারণে এক দিনেই মরিচের ডবল দাম বাড়িয়েছেন পাইকাররা। এ বাজরের আড়তদার রাসেল মিয়া বলেন, মরিচ উৎপাদন হয় এমন সব এলাকায় বৃষ্টিতে মরিচ নষ্ট হয়ে যাওয়ায়। দু’দিন ধরে মোকাম থেকে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। ভারতীয় মরিচও কম আসছে আগের তুলনায়।
.jpeg)
কোন মন্তব্য নেই