adsterra

বিবাহিত পুরুষদের আয়ুই বেশি না নারীর !

 


প্রচলিত ধারণা অনুযায়ী, নারীরা সাধারণত পুরুষদের তুলনায় বেশি দিন বাঁচেন। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র। যদি পুরুষ বিবাহিত হন এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকে, তবে তার আয়ু নারীদের তুলনায় দীর্ঘ হতে পারে। 


এই গবেষণায় বিভিন্ন মহাদেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে এবং গত দুই শতাব্দীর তথ্য সংগ্রহ করে গবেষকেরা দেখেছেন, সামগ্রিকভাবে নারীদের আয়ু পুরুষদের চেয়ে বেশি হলেও অনেক ক্ষেত্রে পুরুষদের দীর্ঘজীবী হওয়ার প্রমাণ মিলেছে। 


গবেষণায় দেখা গেছে, অঞ্চলভেদে ২৫ থেকে ৫০ শতাংশ পুরুষ নারীদের তুলনায় বেশি দিন বেঁচে থাকেন। ডেনমার্কের গবেষকদের পরিচালিত এই সমীক্ষাটি প্রকাশিত হয়েছে ‘বিএমজে’ জার্নালে। ২০০ বছরের তথ্য সংগ্রহ করে ১৯৯টি দেশের মানুষের উপর এই গবেষণা চালানো হয়েছে। এতে দেখা গেছে, উচ্চশিক্ষিত এবং বিবাহিত পুরুষরা প্রায়ই কম শিক্ষিত ও অবিবাহিত নারীদের তুলনায় বেশি দিন বাঁচেন। 


একজন গবেষক জানান, উচ্চশিক্ষিত ও বিবাহিত পুরুষরা সাধারণত অবিবাহিত ও কম শিক্ষিত নারীদের তুলনায় বেশি দিন বাঁচার প্রবণতা দেখান। তবে গবেষণায় এটাও উঠে এসেছে যে, সব বয়সেই পুরুষদের মৃত্যুহার নারীদের তুলনায় বেশি হলেও কিছু ক্ষেত্রে তাদের আয়ু নারীদের চেয়ে বেশি হতে পারে।

কোন মন্তব্য নেই

imagedepotpro থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.