অবরোধের আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন
![]() |
শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ করাতী টোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন অবরোধ সমর্থক হঠাৎ করে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনে বাসের ভেতরের সবগুলো সিট পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাতে গাবতলী বাস টার্মিনালের প্রবেশমুখে রাস্তায় পার্ক করে রাখা পদ্মা প্লাস পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে।


কোন মন্তব্য নেই