adsterra

গুলশানে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি

গুলশানে বৈঠক করল আওয়ামী লীগ ও জাপা
 
জাতীয় পার্টির প্রতিনিধি দল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় দুই দলের নেতারা বৈঠক করছেন


জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ও সন্ধ্যায় আওয়ামী লীগের সাথে বৈঠকের কথা জানিয়েছেন তিনি।


আসন্ন নির্বাচনী কৌশল সম্পর্কে এ বৈঠক হবে বলে জানিয়েছিলেন তিনি। 

তিনি আরো বলেছিলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো জোট-মহাজোট নয়, বরং নিজস্ব লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে জাতীয় পার্টি।’


জাতীয় পার্টির প্রতিনিধি দলের সাথে আওয়ামী লীগের ১৪ দলীয় আসন বণ্টন সংক্রান্ত কমিটি বৈঠকে আবার বসতে পারে। বৈঠকের বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।


তিনি জানিয়েছিলেন, আজ জাতীয় পার্টির সাথে বৈঠকে বসব।

তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় শরিক জোটের কে কত আসন পাবে তা আলোচনা করে ঠিক করতে জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত সোমবারে বৈঠকে একটি কমিটি গঠন করে দেন। 


কমিটি সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।


এই কমিটির সদস্য একজন আমির হোসেন আমুর সাথে গতকাল সাক্ষাত্ করেছেন জোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার রয়েছে।


আজ এই কমিটির সঙ্গেও বসতে পারে জাতীয় পার্টি।


কোন মন্তব্য নেই

imagedepotpro থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.