নিউইয়র্কে বাংলাদেশি দূতাবাস থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি দূতাবাস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে, এমন একটি প্রতিবেদন দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা নিউইয়র্কের বাংলাদেশি দূতাবাস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরাচ্ছে। যদিও দূতাবাসের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন, তবে বিএনপি সমর্থকদের চাপের মুখে তারা ছবিটি সরাতে বাধ্য হন।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরিস্থিতি নজরদারির মধ্যে রেখেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানায়।
মিলার আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে বাংলাদেশে বহু মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্টে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থন জানায় এবং বাংলাদেশে আইনি পরিবর্তনের আহ্বান জানায়।
.jpeg)
কোন মন্তব্য নেই