ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬৬৯
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬৬৯
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এরি মধ্যে ঢাকা মহানগরী হাসপাতালে মারা গেছেন দুই জন। আর ঢাকার বাইরে তিনজন। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ১৭ জন মারা গেছেন। আর চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা ১ হাজার ৬৩৯ জন পৌঁছেছে ।
আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ওই পাঁচজনের মৃত্যু ছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৯ জন। তাঁদের মধ্যে ১২৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে । আর বাকি ৫৪৫ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,বর্তমানে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬৬৭ রোগী চিকিৎসা নিচ্ছেন । তাঁদের মধ্যে ৭৫৬ জন ঢাকায় ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১১ জন ভর্তি আছেন ।
চলতি বছরে সরকারি প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন। অপর দিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন।
.jpg)

কোন মন্তব্য নেই