adsterra

নতুন চমক নিয়ে আসছে Samsung Galaxy S24 Ultra.


 নতুন চমক নিয়ে আসছে Samsung Galaxy S24 Ultra.


Samsung Galaxy S24 Ultra : বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি থাকবে এই স্মার্টফোনে। ফ্ল্যাগশিপ ফোন হিসাবে বাজারে লঞ্চ হবে এই ডিভাইস। সূত্রের খবর, 17 জানুয়ারি 2024 সালে বাজারে লঞ্চ হতে পারে S24 Ultra। কী কী চমক থাকবে এই স্মার্টফোনে? লঞ্চ হওয়ার আগেই বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে ইন্টারনেটে।



নেক্সট জেনারেশন AI প্রযুক্তির স্মার্টফোন Samsung Galaxy S24 Ultra। এই ফোনের তিনটি ভার্সন লঞ্চ হতে পারে বাজারে - স্ট্যান্ডার্ড, প্লাস এবং আলট্রা। এমনিতেই স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজের ব্যাপক নামডাক রয়েছে। এই ফোন বেশ পছন্দ করেছেন ব্যবহারকারীরা। 2024 সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিক ভাবে ফোনের উপর পর্দা সরাবে স্যামসাং।



এবার কালার গুলোও হবে আকর্ষণীয় :
titanium black, titanium gray, titanium violet, and titanium yellow colour.


Samsung Galaxy S24 Ultra ফোনের সম্ভাব্য ফিচার্স:

2024 সালে এটি  Samsung এর প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। থাকবে Snapdragon 8 Gen 3 প্রসেসর, 16GB পর্যন্ত ব়্যাম, 1TB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ এবং 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি। ক্যামেরার ক্ষেত্রে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে ফোনে। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই ফোনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় মাইলফলক স্পর্শ করতে চলেছে স্যামসাং।

কোন মন্তব্য নেই

imagedepotpro থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.