adsterra

কুড়িগ্রামে ১২জন পরীক্ষার্থী আটক,ও ৩ জন বহিষ্কার


 

কুড়িগ্রামে ১২জন পরীক্ষার্থী আটক, বহিষ্কার-৩ জন


কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে পরীক্ষা দেয়ার অপরাধে ১২জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে এবং ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে । এদের মধ্যে অধিকাংশই নারী পরিক্ষার্থী বলে জানা যায়।


৮ডিসেম্বর শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন সরকার।জেলা প্রশাসন থেকে আরো জানা যায়,যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় কুড়িগ্রামে ৪৫টি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৮০৫ জন। তম্মধ্যে উপস্থিত ছিলেন ২০হাজার ৭১জন এবং পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ৬ হাজার ৭৩৪ জন।


কুড়িগ্রাম জেলার শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন সরকার আরও বলেন,পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়াও ৩ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।




কোন মন্তব্য নেই

imagedepotpro থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.