adsterra

রোববার সারাদেশে মানববন্ধন করবে বিএনপি

আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুম-খুন পরিবারের সদস্যদের নিয়ে মানবন্ধন করবে বিএনপি

 আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুম-খুন পরিবারের সদস্যদের নিয়ে মানবন্ধন করবে বিএনপি । শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি বাস্তবায়নে ঘোষণা করেন।


তিনি বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে। সেদিন গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সমন্বয়ে এ মানবন্ধন কর্মসূচি কার্যকর করা হবে। ঢাকা মহানগরসহ প্রতিটি জেলা সদরে এ কর্মসূচি কার্যকর হবে।


রিজভী বলেন, ঢাকায় মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় হবে। এই বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঢাকার বাইরে অন্যান্য জেলাসমূহে মানববন্ধন সফল করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।


রিজভী বলেন, সরকার থেকে যদি কোনো বাধা-বিপত্তি আসে তবে সকল বাধা-বিপত্তি প্রতিহত করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এই মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে। তিনি আরো বলেন ঢাকাসহ সারা দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের, যে সব পরিবারের সদস্য নির্যাতন- নিপীড়নের শিকার হয়েছে,বা গুম-খুন হয়েছেন সেই সব পরিবারের সদস্যদের নিয়ে এসে আপনারা তাদের মানববন্ধনে উপস্থিত করবেন।


তিনি দাবি করে বলেন গত ২৪ ঘণ্টায় ২১৫ এর অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে । আরো বলেন, ৭টি মামলায় ৮৫০ জনের অধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।


 

1 টি মন্তব্য:

imagedepotpro থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.