জাতীয় সংসদ বিলুপ্ত
জাতীয় সংসদ বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।
এছাড়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেককে মুক্তি দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই