দেশের সব গার্মেন্টস বন্ধ ঘোষণা
চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। রোববার বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শ্রমিক ও কর্মচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ করা হয়েছে।
এর আগে, এক দফা দাবিতে রোববার শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের ফলে গাজীপুরসহ গার্মেন্টস অধ্যুষিত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই